ফেনীতে ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

১৫ এপ্রিল, ২০২০ ১৮:০৫  
ফেনীতে এক ব্যক্তি তার স্ত্রীকে ফেসবুক লাইভে দর্শকদের সামনে কুপিয়ে হত্যা করেছে। বুধবার দুপুর বেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর পূর্ব বাড়ি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত নিহতের স্বামী টুটুল ভূঁইয়া ( ৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। লাইভ ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করার আগেই তা অনেকে ডাউনলোড করে পরে নিজেদের পেজে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, গ্রেফতারকৃত টুটুল ঘরময় হেঁটে বেড়াচ্ছে। মাঝে মাঝে সে তার কৃতকর্মের সপক্ষে যুক্তি তুলে ধরছে। একপর্যায়ে ধারালো কিছু একটা নিয়ে কেউ একজনকে উপর্যুপরি আঘাত করে সে। কিছুক্ষণ পর একজন নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় মাটিতে। এই ভিডিও টি ফেসবুকে ছড়িয়ে পরার পরেই ঘটনা স্থাল থেকে অভিযুক্ত আসামীকে করেছে পুলিশ গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে ফেনী জেলা পুলিশসুপার খোন্দকার নূরুন্নবী। বিবৃতিতে নূরন্নবী বলেছেন, যেহেতু হত্যাকাণ্ডটি ফেসবুক লাইভে এসে দর্শকদের সামনেই ঘটানো হয়েছে। সুতরাং এই ঘটনার ভিডিও টি অন্যতম প্রমাণ। ফেসবুকে দেওয়া টুটুলের ধারাবিবরণী মাধ্যমে এটা পরিষ্কার যে পারিবারিক কলহের জেরে ধরে সে তার স্ত্রীকে হত্যা করেছে। তিনি জানিয়েছেন, এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে জিজ্ঞেসাবাদের জন্য জেলহাজতে প্রেরণা করা এবং নিহত গৃহবধুর লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে , নিহত গৃহবধূর একটি ছোট শিশু আছে এবং শিশুটি তার দাদীর হেফাজতে আছে।